সময়ের স্রোতে দীপ্ত আলো আদর্শেরই দীপ, আপনার কর্ম প্রেরণা দিক প্রজন্মের প্রদীপ” এই প্রতিপাদ্য নিয়ে, ভাটিবৃন্ত সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রবিবার সকালে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
ভাটিবৃন্ত সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি মামুন সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রাহমান তৈয়বের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ সেরগুল আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কবি ফজলুল হক দোলন, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোবাশ্বির আলী, ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মহসিন কবির, কলামিস্ট ও কথা সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার এস এম শরীয়ত উল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির পাঁচজন গুণীজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।