সকল মেনু

বিপিএল শুরুর আগে নানা নাটকীয়তা

বিপিএল শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। এরই মাঝে একের পর এক নাটকীয়তায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজকের (বৃহস্পতিবার) সকালটা শুরু হয়েছিল চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা পরিবর্তন নিয়ে। দুপুর না হতেই নেতিবাচক খবরের শিরোনামে নোয়াখালী এক্সপ্রেস। নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ জানিয়ে দলীয় অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের।

পরবর্তীতে তারা সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন। সুজন নোয়াখালীর প্রধান কোচ এবং তালহা বোলিং কোচ। পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কেটে ফেলেছেন বিমানের টিকিটও। তালহা জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top