সকল মেনু

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় পারভীন বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে উপজেলার চৌডালা-কানসাট আঞ্চলিক সড়কে চৌডালা মোমিনপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মৃত পারভীন বেগেম উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের মৃত আফসার আলীর মেয়ে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গোমস্তাপুর থেকে ভ্যান গাড়ি যোগে বাসায় যাওয়ার সময় চৌডালা মোমিনপাড়া নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ভ্যান গাড়ি থেকে পারভীন বেগম ছিটকে পড়ে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top