সকল মেনু

পাখি শিকারের তথ্য দিলেই মিলছে শীতবস্ত্র

নাটোরের সিংড়ায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এক অভিনব উদ্যোগ গ্রহন করেছে। চলনবিল এলাকা শীতের আগমনীর সাথে সাথেই চলনবিলের বিস্তীর্ণ জলরাশিতে ভিড় জমাতে শুরু করেছে দেশি-বিদেশি অতিথি পাখি।

আর এই সুযোগে একদল অসাধু শিকারি মেতে উঠেছে পাখি নিধনে। এসব শিকারিদের রুখতে এবং বিলের জীববৈচিত্র্য রক্ষায় এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’।

রবিবার সকাল ৭টায় চলনবিলের সাতপুকুরিয়া, ইন্দ্রাসন ও পয়েন্টে শীতবস্ত্র, লিফলেট বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

​সংগঠনটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান জানান বিলের কোথাও পাখি শিকারের খবর বা সঠিক তথ্য দিলেই তথ্যদাতাকে উপহার হিসেবে দেওয়া হবে মানসম্মত শীতবস্ত্র। প্রতি বছরের ন্যায় এবারও বিলের প্রকৃতি ও পাখি বাঁচাতে কোমর বেঁধে মাঠে নেমেছেন সংগঠনটির সদস্যরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top