নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে সাংবাদিকদের সাথে নিয়ে নওগাঁ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর প্রায় ৩ ঘন্টা ব্যাপী যৌথ বিশেষ অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজা ১৬ লিটার ৬০০ মিলি বাংলা মদ তারা মজুত করে বোতল জাত করতো। খালি মদের বোতল ও বোতলের কর্ক পাশাপাশি মদক বিক্রির টাকা নগদ টাকা ০১ লক্ষ ৯৮ হাজার অভিযানকালে জব্দ করা হয়।
রোববার সকাল ৯ ঘটিকা হতে সাড়ে ১২ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, নওগাঁর নুনীয়া পট্রি, সুইপার কলোনীর ভবেশের ছেলে রাহুল (১৯), ও শ্রী ভনুর ছেলে রাজা বাঁসফোর (৩৭)।
থানা পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের হরিজন সুইপার কলোনিতে সকাল ০৯ ঘটিকায় মৃত ভানুর ছেলে মনির বাড়িতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরের তালা ভেঙে গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের আগে মাদক ব্যবসায়িরা বুঝতে পেরে কিছু গাঁজার প্যাকেজ পাশের পুকুরে পানিতে ফেলে দেয়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
পরে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। প্রতিটি বাসায় তল্লাসি চালানো হয়। এসময় কিছু বাংলা মদ উদ্ধার করা হয়।
মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।