নাটোরের লালপুরে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন সভাপতিত্ব করেন এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. নাজমুল খাঁ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. মুনজুর রহমান, লালপুর থানার ওসি (তদন্ত) মো. রিয়াজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোছা. নার্গিস সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছা. শাহিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।