সমাবর্তন সভাপতি স্নাতক, স্নাতকোত্তর, এমবিবিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী ৯ জনকে সরাসরি সনদপত্র প্রদান করেন। এসময় সমাবর্তন সভাপতি তাঁর বক্তব্যে “ডিগ্রি অর্জনকারীদের কর্ম কুশলতা, আচরণ এবং চারিত্রিক গুণাবলী দ্বারা এই ডিগ্রির উপযুক্ততা প্রতিপাদন করার দায়িত্ব অর্পণ করছি” বলে উল্লেখ করেন।
সমাবর্তন সভাপতি সমাবর্তন বক্তাকে সমাবর্তন স্মারক উপহার দেন এবং উপাচার্য সমাবর্তন সভাপতিকে স্মারক উপহান দেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব সমাবর্তনটি সঞ্চালনা করেন।
সমাবর্তনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে সমাবর্তন শোভাযাত্রা শুরু হয়ে সমাবর্তনস্থল বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে যায়।
এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৫,৯৬৯ জন গ্রাজুয়েট নিবন্ধন করেন। এর মধ্যে কলা অনুষদের ১২টি বিষয়ের ১০৪৯ জন; আইন অনুষদের ১টি বিষয়ের ১৫০ জন; বিজ্ঞান অনুষদের ৮টি বিষয়ের ৮০৩ জন; বিজনেস স্টাডিজ অনুষদের ৫টি বিষয়ের ৭৪৯ জন; সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিষয়ের ১,০০১ জন; কৃষি অনুষদের ২টি বিষয়ের ১২৫ জন; প্রকৌশল অনুষদের ৬টি বিষয়ের ৩১৪ জন; চারুকলা অনুষদের ৪টি বিষয়ের ১৬৩ জন; জীববিজ্ঞান অনুষদের ৬টি বিষয়ের ৩৭৯ জন; ভূবিজ্ঞান অনুষদের ২টি বিষয়ের ১৭২ জন; ফিশারীজ অনুষদের ১টি বিষয়ের ৬৮ জন; ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিষয়ের ১টি বিষয়ে ২ জন; ২টি ইনস্টিটিউটের ৫ জন গ্রাজুয়েট এবং ১১ জন এমফিল ও ৭৯ জন পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধন করেন। এছাড়া এমবিবিএস ও বিডিএস, ডিভিএম ও এমডি ডিগ্রির জন্য যথাক্রমে ৭৪০, ৯১, ৬১ ও ৭ জন নিবন্ধন করেন।
ডিগ্রির হিসেবে বিবেচনা করলে স্নাতক ও স্নাতক (সম্মান) ১,৪৬০ জন, স্নাতকোত্তর ৩,৫২০ জন, এমফিল ১১ জন, পিএইচডি ৭৯ জন, এমবিবিএস ৭৪০ জন, বিডিএস ৯১ জন, ডিভিএম ৬১ জন ও এমডি ৭ জন।
সমাবর্তনে সিনেট ও সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি ও নিবন্ধিত শিক্ষকবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।