সকল মেনু

লালপুরে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নাটোরের লালপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আড়বাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শারফুল ইসলাম ওরফে শফি (৫৪), পিতা: মৃত আব্দুর রহমান এবং দুয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম হোসেন (৩১), পিতা: মোখলেছুর রহমান।
থানা সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top