লালপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় ও কলেজের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মো. জামিরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিবুল ইসলাম, মো. ফজলুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান ও দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমেদ মিঠুসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।