র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থেকে ৪৫ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. মোকসেদ আলী (৬২)। সে বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানাযায়, গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাতে বিশ্বম্ভরপুর উপজেলায় টহলকালীন সময়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। র্যাবের টহল দলটি ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার হেফাজতে ১টি প্লাস্টিকের বস্তার ভিতর বিদেশী মদ রয়েছে। পরে ওই বস্তার ভিতর থেকে ৪৫ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার কপিল দেব গাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।