সকল মেনু

ফের রাসেলের বিশ্বরেকর্ড

দিন কয়েক আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে এবার আইপিএলে দেখা যাবে তাকে। তবে বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে খেলছেন তিনি। গতকাল সেখানেই একটি বিশ্ব রেকর্ড গড়েছেন রাসেল।

প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হলেন এই ক্যারিবিয় অলরাউন্ডার। গত জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রাসেল এখনও ২০ ওভারের ক্রিকেটে কার্যকরী অলরাউন্ডার।

গতকাল শুক্রবার তিনি আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেন ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে। এই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ জন ক্রিকেটার ৫ হাজার বা তার বেশি রান করেছেন। ছয় জন বোলারের ঝুলিতে রয়েছে ৫০০ বা তার বেশি উইকেট। ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন। তবে এই সবকটি তালিকায় রয়েছেন একজনই। তিনি রাসেল।

গতকালের ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাসেল। এই ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে রাসেলের রান ৯৪৯৬। উইকেট ৫০০। ছক্কা ৭৭২টি। ৫৭৬তম ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top