সকল মেনু

ধাক্কা খেল চট্টগ্রাম রয়েলস

বিপিএলের আসন্ন ১২তম আসরে অংশ নেবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে নতুন মালিকানায় আসছে চট্টগ্রাম রয়েলস। আসর শুরুর আগেই চট্টগ্রাম শিবির ছাড়লেন হাবিবুল বাশার সুমন।

চট্টলার ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার এবং মেন্টর হিসেবে কদিন আগে হাবিবুল বাশার সুমনের নাম ঘোষণা করা হয়েছিল। তবে আসর শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ব্যক্তিগত কারণে থাকছেন না তিনি।

এদিকে, দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এ ছাড়া কোচিং প্যানেলে আরো রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো।

অন্যদিকে, শেষ মুহূর্তে ঘর গোছাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও। দলগুলোর কোচিং লাইন-আপও চূড়ান্ত। রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top