সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের উদ্যোগে ও সদস্য সচিব সুজনের পরিচালনায় রাজশাহী রাজপাড়া থানা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান,, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাকাদ্দাস কাজল জিয়া মঞ্চ রাজশাহী মহানগর এর আহ্বায়ক কামাল উদ্দিন সরকার প্রমুখ।
রাজশাহী মহানগরের জিয়া মঞ্চের সদস্য সচিব সুজন বলেন, বেগম খালেদা জিয়া কখনো কোন স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। স্বৈরাচারীর প্রস্তাবে দেশের বাইরে না গিয়ে কারাবরণ করেছেন। তবুও তিনি দেশ ছাড়েননি। দেশের মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, সেজন্য সবাই দোয়া করবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক দেশবাসীর দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।