সকল মেনু

বাগাতিপাড়ায় ৭০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নাটোরের বাগাতিপাড়ায় ৭০ পিস ইয়াবাসহ আফরিন জাহান কেমি (২৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ডিএনসি নাটোর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে আফরিন জাহান কেমির বসতঘর থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আফরিন জাহান কেমি ঘোরলাজ মহল্লার দিপু খানের স্ত্রী।
ডিএনসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি’র নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দুলাল ইসলাম বলেন, ‘আটকের বিষয়টি শুনেছি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top