সকল মেনু

সিংড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ৪নং কলম ইউনিয়নের বলিয়া বাড়ি বটতলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ মাহফিলের আয়োজন করে কলম ইউনিয়ন বিএনপি। ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৩ সিংড়ার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী  অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
দোয়া মাহফিলে  তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তার ভূমিকা তুলে ধরেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
অধ্যক্ষ আনু বলেন, দীর্ঘ ১৬ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেও বেগম খালেদা জিয়া  দেশ ছাড়েন নাই। তার এক ছেলে মারা গেছেন আরেক ছেলে দেশের বাহিরে আছেন তবু তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য এ দেশ ছাড়েননি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তার ধৈর্য,  দেশ প্রেম এবং ভদ্রতা এক দৃষ্টান্ত হয়ে আছে।  আজ তার সুস্থতা কামনায় দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। দেশবাসী তাঁর জন্য কাঁদছেন।
অধ্যক্ষ আনু আরো বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে দেশের হাল ধরতে খালেদা জিয়ার সুস্থতা বড় প্রয়োজন। এই মুহুর্তে যদি তাঁর কিছু হয়ে যায় তাহলে জাতির একটা বড় শুণ্যতা সৃষ্টি হবে। দেশ ও জাতির কল্যাণে আমরা তাঁর জন্য প্রাণ খুলে দোয়া করবো সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
৪ নং কলম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম খানের সভাপতিত্বে ও কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন কলম ইউনিয়ন ওলামা দলের সভাপতি  মাওলানা  মোস্তাকিম বিল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল,  উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক  হারুন অর রশিদসহ দলীয় নেতাকর্মীরা।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top