নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সোনালী ব্যাংক পিএলসি’র শাখা স্থানান্তরিত নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. জুবায়ের জাহাঙ্গীর, বনপাড়া পৌরসভা নির্বাহী কর্মকর্তা হাফসা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান, বিএনপি নেত্রী মহুয়া নূর কচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস নাটোরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আহসান রেজা। সঞ্চালনায় ছিলেন বড়াইগ্রামে সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার মীর শাহাদাৎ হোসেন। এ সময় মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মুক্তিযোদ্ধা বয়েত রেজাসহ ব্যাংকের গ্রাহক, সাংবাদিক ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।
ব্যাংকের কর্মকর্তারা জানান, আধুনিক সুবিধা সমৃদ্ধ এই নতুন ভবন থেকে গ্রাহকরা আরও উন্নত সেবা গ্রহণ করতে পারবেন। বিশ্বস্ত ও স্মার্ট— এই স্লোগানকে ধারণ করে সোনালী ব্যাংক জনগণের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও যুগোপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছে। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে বড়াইগ্রাম শাখায় ব্যাংকিং কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।