নওগাঁ জেলা সদর শহরে নদীর পাড় থেকে আনারুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টারদিকে নওগাঁ জেলা শহরের লড লিটন ব্রীজের নিচে নদীর পূর্ব পাড় থেকে নিহত যুবকের মৃতদেহ করে পুলিশ।
নিহত যুবক আনারুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া থানার সাদা মসজিদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনারুল ইসলাম বেশ কিছু দিন আগে থেকে নওগাঁ শহরের রজাকপুর বউ বাজার এলাকায় বসবাস করতেন। হঠাৎ করে মঙ্গলবার দুপুর ১২ টারদিকে স্থানীয় এক ব্যাক্তি নদীর ব্রীজের নিচে গেলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান, এরপরই ঘটনাটি নওগাঁ সদর মডেল থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলেই প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় পড়েগিয়ে তার মৃত্যু হতেপারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।