সকল মেনু

লালপুরে ভেজাল গুড় উৎপাদনে জরিমানা ৫০ হাজার টাকা

নাটোরের লালপুর উপজেলায় ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, টেক্সটাইল রঙ ও চুন মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট উৎপাদক ওমর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে জব্দ করা প্রায় ১০০ কেজি ভেজাল গুড়, ৪০ কেজি চুন ও এক কেজি টেক্সটাইল রঙ ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, খাদ্যপণ্যে অপদ্রব্য মিশ্রণের দায়ে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top