নাটোরের লালপুরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী এই মেলা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে সরোয়ার জাহান মানিকের সঞ্চালনায় ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.তানবীন রুবাইয়া সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রমূখ।
এবারের প্রদর্শনীতে মোট ৩৭টি স্টল অংশ নেয়। গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, কোয়েল সহ বিভিন্ন পশুপাখির পাশাপাশি প্রদর্শিত হয় উন্নত পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তি। স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।