সকল মেনু

আশরাফুলের ব্যাপারে আশাবাদি রাজ্জাক

সবশেষ কয়েকটি সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারছিল না বাংলাদেশ দল। একের পর এক ব্যাটারদের ব্যর্থতা লেগেই ছিল। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে রানে ফিরেছেন দলের ব্যাটাররা। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সকল ব্যাটারই এই সিরিজে নিজেদের প্রমাণ করেছেন।

আর এই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। যদিও প্রতিপক্ষ আয়ারল্যান্ড হওয়ার কারণে এখনই তাকে কৃতিত্ব দিতে নারাজ সবাই। তবে অনুশীলন সেশনসহ ম্যাচের মাঝেও আশরাফুলের দেওয়া পরামর্শগুলো নজর এড়ায়নি কারো।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ (মঙ্গলবার) বিমানবন্দরে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক বলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে… এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়… বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যেকোনো একটা মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’

তিনি আরো বলেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সবসময় ও থাকে ব্যাটারদের কাছাকাছি, থাকে প্র্যাকটিসে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top