সকল মেনু

শীতের বাহারি সবজি দিয়ে তৈরি করুন পাকোড়া

শীতের বাহারি সবজি উঠতে শুরু করেছে বাজারে। রঙিন আর সুস্বাদু সেসব সবজি দিয়ে তৈরি করা যায় হরেক রকম খাবার। শীতের বিকেলে সুস্বাদু সবজি পাকোড়া হলে তো কথাই নেই। বাড়িতে ঝটপট তৈরি করে খেতে পারেন সবজি পাকোড়া। সেজন্য শীতের সবজি আর অল্প কিছু উপকরণ প্রয়োজন হবে। চলুন তবে জেনে নেওয়া যাক শীতের সবজি দিয়ে সুস্বাদু পাকোড়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে
শীতের বিভিন্ন সবজি- পরিমাণমতো
ডিম- ১টি
ময়দা- আধা কাপ
কাঁচা মরিচ- স্বাদমতো
আলু- ২টি
লবণ- স্বাদমতো
তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন
সবজিগুলো ধুয়ে কুচি করে কেটে নিন। একটি পাত্রে সবজি কুচি, ডিম, ময়দা, কাঁচা মরিচ, আলু কুচি, লবণ সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে সবজির মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের আকার করে ভেজে নিন। সোনালি রঙের হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top