সকল মেনু

সিংড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে সিংড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ১০নং চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে ১, ২ ও ৩ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষসহ দলীয় নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা যায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিংড়া দমদমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় তিনি সাধারণ জনগণের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং জনগণের সমর্থন কামনা করেন।

বৈঠকে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মাঠপর্যায়ে এই কর্মসূচিকে আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন , উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বুলেট, শাহাদত হোসেন মিন্টু সাবেক সভাপতি উপজেলা ছাত্রদলসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতারা ৩১ দফার মূল বিষয়গুলো উপস্থিত জনতার সামনে তুলে ধরেন এবং হাতে লিফলেট বিতরণ করেন। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের সমর্থন কামনা করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top