রাজশাহীর পুঠিয়ায় মডার্ন কসমেটিকস এন্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় পুঠিয়ার বানেশ্বর বাজারের কাছে একটি ভবনে এ অভিযান শুরু হয়।
প্রতিষ্ঠানটির একজন স্টাফ বলেন, আমাদের এখানে ৫০ জন কর্মচারি কাজ করেন। বাসা নিয়ে এটা করা। কসমেটিকস পণ্য উৎপাদন হয়। শীতে চাহিদা বেশি, তাই বেশি তৈরি হয়। আমাদের কেমিস্ট্রি ল্যাবও আছে।
অভিযানে ছিলেন র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক। তিনি বলেন, কসমেটিকস পণ্য খুব স্পর্শকাতর। ভুল বা ভেজাল কসমেটিকসে মানুষের জটিল রোগ হতে পারে। শীতের সময় এগুলোর চাহিদা বেশি থাকে। তাই ঠিক না করে বাজারজাত করছিল। অভিযোগ অনেকদিন থেকে পাচ্ছিলাম, আজ অভিযান পরিচালনা করছি। বিএসটিআইয়ের অনুমোদনের বাইরেও অনেক পণ্য তৈরি করছে। ওজনেও তারতম্য পাচ্ছি। মেজর আসিফ আল রাজেক আরও বলেন, আমরা আরও কয়েক জায়গায় অভিযান চালাবো। এগুলো স্বার্থের সাথে সম্পৃক্ত বিষয়। জনগণকে সচেতন হওয়া উচিত।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাজশাহী মহিলা চেম্বারের ডিরেক্টর রাখি রায়হান বলেন, কম প্রসঙ্গে মাফ চাচ্ছি। আজকে এসেছে মেপে দেখে নেওয়া উচিত ছিল। এটা আমার ভুল হয়েছে। মেপে তারপর বাজারজাত করা হয়। মেনে নিলাম ভুল হয়েছে। এটা আমার একটা অভিজ্ঞতা হলো। ৯ বছর হলো হাজবেন্ড মারা যাওয়া, আমি মেয়ে মানুষ। ভুলত্রুটি নিয়েই মানুষের জীবন। তিনি আরও বলেন, একটি প্রোডাক্টের অনুমোদন ছিল না, এটা আমার ভুল। আমরা সামনো আর ভুল করব না।
অভিযানে কাগজপত্র যাচাই বাছাই শেষে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, যা প্রশ্ন করা হয়েছে কেমিস্টকে, তিনি বুঝতে পারেন নি। ১০ গ্রামের একটা প্রোডাক্টে সাড়ে ৩/৪ গ্রাম করে কম ছিল। এটি সবচেয়ে দামি প্রোডাক্ট। পার গ্রাম দাম ১৩ দশমিক ৫০ টাকা করে। ২টি প্রোডাক্টের ওজন ১৭ দশমিক ৩৭ গ্রাম এসেছে। ফেলে দিয়ে খালি কৌটার ওজন ১১ দশমিক ৭৪ গ্রাম পেয়েছি। সাড়ে ৩/৪ গ্রাম কম দেওয়া হচ্ছে প্রতি কৌটায়। ৪৫ টাকা গ্রাহককে কম দিচ্ছেন। সবচেয়ে দাম বেশি। আমরা লাইসেন্স চেক করছি, লাইসেন্স ঠিক আছে। তিনি আরও বলেন, তবে কয়েকটি প্রোডাক্টের অনুমোদন ছিল না এবং কম পাওয়া গেছে ওজনে। যা ভোক্তাদের সাথে প্রতারণা।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাও ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।