সকল মেনু

লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল কম দেয়ার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে।

উপকারভোগীদের অভিযোগ, প্রতি কেজি ১৫ টাকা দরে ৪৫০ টাকা দিয়ে ৩০ কেজি চালের পরিবর্তে পাচ্ছেন মাত্র ২৫ থেকে ২৭ কেজি।

বুধবার (১৯ নভেম্বর) সকালে বেশ কয়েকজন উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী ৪৫০ টাকায় আমাদের ৩০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু মোহরকয়া বাজারের ডিলার বশির উদ্দিন আমাদের তিন থেকে পাঁচ কেজি করে চাল কম দিচ্ছেন। এ অনিয়মের সঠিক তদন্ত হওয়া উচিত।’

অভিযোগের বিষয়ে ডিলার বশির উদ্দিন বলেন আমি খাদ্য অফিস থেকে চাউল ওজন করে নিইনি আবার বিতরণের সময়ও ওজন করে দিইনি।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ বলেন এবিষয়ে খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top