নাটোরের সিংড়ায় বামিহাল নবজাগরণ স্বেচ্ছায় রক্তদান সংগঠন (BNSRS)-এর উদ্যোগে ৫৩তম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন ক্যাম্পেইন হলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হবে।
সংগঠনটির নির্বাহী পরিচালক মেহেদী হাসান জানান, মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং জরুরি প্রয়োজনে রক্তদাতা শনাক্ত করতে সহায়তা করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। ক্যাম্পেইনে শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রেজোয়ান সিদ্দিকী হৃদয় বলেন, “বিনামূল্যে রক্তের গ্রুপ জানার মাধ্যমে জরুরি মুহূর্তে রক্ত পাওয়া সহজ হয়, আর এ ধরনের ক্যাম্পেইন মানুষকে রক্তদানে উৎসাহিত করে।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা হাশিবুল হাসান শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিফ হাসান, দপ্তর সম্পাদক ওমর ফারুকসহ স্থানীয় প্রতিনিধিরা।
সংগঠন কর্তৃপক্ষ ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।