সকল মেনু

ঢালাই স্লাব মাথায় পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর এলাকায় ঢালাই স্লাব মাথায় পড়ে মো. আশিক আহমেদ (২৪) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার ( ১৫ নভেম্বর ) দুপুর ১টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার উদয় নগর ভূতপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আশিক আহমেদ উদয় নগর ভূতপুকুর গ্রামের মোখলেসুর রহমান লালানের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান,  মৃত আশিক আহমেদ উদয় নগর ভূতপুকুর গ্রামে মোসাঃ চম্পা  বেগমের বাসায় বিল্ডিংয়ের কাজ করছিলো। দুপুরে কাজের বিরতি দিয়ে বাসা থেকে বের হওয়ার সময় প্রাচীর গেটের উপর থাকা ঢালাই স্লাব মাথায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top