ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী কদমরসুল হাট মাঠ প্রাংগনে সুন্দর আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভূল্লী ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাইদ। সভাপতিত্ব করেন মো. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি নুরল ইসলাম, তাতীদলের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ রহমান, যুবদলের সভাপতি নুরুল ও স্বেচ্ছাসেবক দলের আব্দুল জলিলসহ বিএনপির নেতাকর্মীরা। আরো উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গণ্যমান্য নেতাকর্মীবৃন্দ।
এ সময় কৃষক দলের সভাপতি নুরল ইসলাম বক্তব্যে জানান, গ্রামে পাখি শিকার এবং বাল্যবিবাহ ও মাদক সেবীদের চিহ্নিত করতে হবে। গ্রামে যাতে এই সমস্ত কার্যকলাপ না হয় সেজন্য সুন্দর আগামী স্বেচ্ছাসেবী দলকে এগিয়ে আসতে হবে। সুন্দর স্বেচ্ছাসেবী দলের কাজ হলো গ্রাম থেকে সকল প্রকার অন্যায় অবিচার কাজ তুলে ফেলা।
তাতীদলের সভাপতি আনোয়ার হোসেন বাবুল বলেন, সুন্দর আগামী স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে রাস্তার দুইপাশে তালগাছ রোপন এবং উন্নত মানের সজিনা গাছ রোপণ করা হয়েছে, যা মানুষের জন্য এবং পশুপাখি জন্য কাজে আসবে ভবিষ্যৎ প্রজন্মকে এই সমস্ত কাজে এগিয়ে আসতে হবে।
ভূল্লী ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাইদ বলেন, সুন্দর আগামী স্বেচ্ছাসেবী সংগঠন হলো বাল্যবিবাহ প্রতিরোধে এবং গরিব অসহায় মানুষের পাশে থাকার সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আমরা দেশের উন্নয়ন মুলোক কাজে সহযোগিতা করতে পারবো। তাই শুধু গ্রামে না পুরোদেশে এই সংগঠনের কার্যক্রম চালিয়ে যাব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।