নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিম গণসংযোগ করেছেন।
শনিবার ( ১৫ নভেম্বর) সকাল থেকে দুড়দুড়িয়া, আরবাব ও লালপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার, আটটিকা মোড়, বেরিলাবাড়ী , রঘুনাথপুর বাজার, সালামপুর বাজার, রামকৃষ্ণপুর, রহিমপুর এলাকায় তিনি গণসংযোগ করেন।
এ সময় এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন, দূর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। দল ও প্রতীক দেখে নয় সৎ ও সাহসী ব্যাক্তি দেখে ভোট দিলেই সম্ভব কল্যাণকর সমাজ উপহার দেয়া। নির্বাচিত হতে পারলে কর্মসংস্থানের জন্য কলকারখানা প্রতিষ্ঠা করার উদ্যোগ নেব।
এ সময় তার সাথে ছিলেন এবি পার্টির নেতা আলহাজ্ব হাসমত আলী মারহাবা, আলহাজ্ব আব্দুল আজিজ প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।