সকল মেনু

জানা গেল বিচারকপুত্রের মৃত্যুর কারণ

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের (১৬) মৃত্যুর কারণ জানা গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে তার লাশের ময়নাতদন্ত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, বিচারকের ছেলে তাওসিফের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাওসিফের মৃত্যু ঘটেছে। তবে তার গলা চেপে ধরার কারণে তার মৃত্যু ত্বরান্বিত হয়ে থাকতে পারে।

এদিন তাওসিফের ময়নাতদন্ত করেন রামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন ও একই বিভাগের প্রভাষক ডা. শারমিন সোবহান কাবেরী।

ময়নাতদন্ত শেষে সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, তাওসিফের ডান ঊরু, ডান পা ও বাঁ বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাত ছিল। এ তিন জায়গায় রক্তনালি আছে, সেগুলো কেটে গিয়েছিল। এ কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণও ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top