সকল মেনু

বড়াইগ্রামে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে (১৭ নভেম্বর) বৃহষ্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বনপাড়া পৌরশহরের জিরো পয়েন্টে জানজট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সড়ক দুর্ঘটনা, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলী আকবর, আব্দুল মোমিন, আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সামসুজ্জোহা সাহেব, বীর মুক্তিযোদ্ধা বয়েত রেজা,বনপাড়া ডিগ্রি কলেজের (অব.) সহযোগী অধ্যাপক আবুল খায়ের, অধ্যক্ষ আলহাজ¦ মোয়াজ্জেম হোসাইন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, বড়া ক্লাবের  সাংবাদিক  আলহাজ সাইফুর রহমান প্রমুখ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top