রাজশাহীর বাঘায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখাসহ ফিজিসিয়ান স্যাম্পুল ও অনুমোদহীন ঔষধ নিজ হেফাজতে রেখে বিক্রির দায়ে তিন ফার্মেসীর মালিককে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি মাজিস্ট্রেট শাম্মী আক্তার এ অর্থ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার, জননী ফার্মেসীর ৩ হাজার টাকা,ভাই ভাই ফামের্সীর ১৫ হাজার ও সাথী ড্রাগ হাউজ ফার্মেসীর ৭ হাজার টাকা। জব্দকৃত ঔষধগুলো জনসন্মুখে ধ্বংশ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।