“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” স্লোগান নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি ও উপজেলার বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম আফজাল হোসেন, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে স্বল্প পুঁজিতে উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন সম্ভব হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।