“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ ( টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন ট্রেনিং সেন্টারে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর প্রধান অতিথি থেকে এই প্রশিক্ষণের সমাপনি ঘোষণা করেন। এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের প্রশিক্ষক মো. তাইজুল ইসলামসহ এ প্রশিক্ষণে ৪০ জন শিক্ষিত এবং বেকার যুবক ও যুব নারীরা প্রমূখ।
সমপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের আপনারা যা শিখেছেন তা ধরে রাখতে হবে। প্রশিক্ষণের উদ্দেশ্যই হচ্ছে অজানা জিনিসকে জানা। বর্তমান যুগ আইটির যুগ যদি আপনারা এই পেশাটিকে ধরে রাখতে চান তবে আপনারা অবশ্যই সফল হবেন। বিভিন্ন পেশা দেখবেন এক সময় বিলুপ্তি হয়ে যাবে কিন্তু আইটিসি সেক্টরটা কখনোই বিলুপ্তি হবে না। তিনি সকল প্রশিক্ষণের ছাত্র /ছাত্রীর উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে নিজেকে আর্থিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলবেন। এবং নিজে ও নিজের সংসারের এবং দেশের জন্য যাতে অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।