সকল মেনু

আত্রাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুজ্জামান সাগর,সহসাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলীসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল ও উপজেলার আট ইউনিয়ন যুবদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top