সকল মেনু

নাটোরে আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপন

“সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লি. এর কার্যালয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নাটোর জেলার, বড়াইগ্রাম উপজেলার ০৩ টি সমবায় সমিতি (আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ, নগর মহিলা উন্নয়ন সমবায় লি. এবং বড়াইগ্রাম মহিলা উন্নয়ন সমবায় সমবায় সমিতি লি.) অংশগ্রহণ ও সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বড়াইগ্রাম, নাটোর, আরও উপস্থিত ছিলেন মো. সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, মোঃ আতিকুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, বড়াইগ্রাম, নাটোর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ (শিক্ষক, ছাত্র)। আরও উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ  এর  প্রোগ্রাম অফিসার মো. আশরাফুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশন এর বিডি-১৬ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন  “আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক সমবায় বর্ষের যে ধারা নতুনভাবে স্মরণ, অর্জনসমূহের স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী সমবায়ভিত্তিক উন্নয়নের পথ রচনার সুযোগ তৈরীতে সমবায় সমিতি কাজ করবে এবং তার অবদান ধরে রেখে আপনারা কাজ করে যাবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো’’ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মো. আশরাফুল ইসলাম, মো. সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মো. আতিকুর রহমান, সমবায় সভানেত্রী আয়েশা সিদ্দিকা, মোছা. ববিতা খাতুন এবং রোশনী বেগম। বক্তারা “আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক সমবায় বর্ষের মিশন, ভিশন ও মুল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে সমবায়ের পক্ষ থেকে দরিদ্র ও এতিমদের জন্য খাদ্য উপকরণ বিতরণ ও র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়েশা সিদ্দিকা, সভাপতি, আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মিনতি রায়, আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top