নাটোরের বড়াইগ্রামে কৃষকদের নিয়ে তামাক চাষ নিরুৎসাহিত করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (২১ অক্টোবর ) মঙ্গলবার বিকালে উপজেলার ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে প্রাঙ্গণে কৃষকদের নিয়ে তামাক চাষ নিরুৎসাহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, মূল প্রবন্ধ উপস্থাপন উপজেলা কৃষিবীদ মোঃ সজীব আল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার হোসনে আরা মিরা, উপজেলা বন কর্মকর্তা, ৪নং নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুজোহা সাহেব, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলটন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ এলাকার কৃষক তামাক চাষি ও সার ডিলার প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।