সকল মেনু

জুলাই আন্দোলনে ক্যাম্পাস সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: সাদিক কায়েম

জুলাই আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।
আজ সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, “সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সে মানে উন্নীত করতে পারিনি। অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বিপুল অর্থ বরাদ্দ থাকে। অথচ আমাদের দেশে গবেষণার বরাদ্দ কম, আর যেটুকু থাকে, সেটিও মেধার ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে দেওয়া হয়। যেমন— সাদা দল, নীল দল ইত্যাদি।”
তিনি বলেন, “আশা করি, ভবিষ্যতের জকসু নির্বাচনে যোগ্য নেতৃত্ব আসবে। যারা ভোট দেবে, তাদের প্রতিও শুভকামনা রইল।”
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top