সকল মেনু

দুর্গাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দুলাল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দুর্গাপুর উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৪৫ হাজার ২৯৯ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড প্রতিরোধক টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুলভিত্তিক টিকাদান করা হবে ৩০ হাজার ৫৩৫ জনকে এবং কমিউনিটি পর্যায়ে টিকা পাবে ১৪ হাজার ৬৯৪ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সাবরিনা শারমিন বলেন,“টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। সচেতনতা ও টিকাদানের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব। সরকারের এই উদ্যোগ শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। পাশাপাশি যারা স্কুলে পড়ে না, তাদের জন্য কমিউনিটি পর্যায়ে বিশেষ টিকাদান কেন্দ্র খোলা থাকবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top