জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ উইং গঠন করা হয়েছে। গঠিত উইংয়ের নেতৃত্ব দেবেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।
আজ শনিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়েছে। দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে পলিসি ও রিসার্চ উইং গঠন করা হয়।
পলিসি ও রিসার্চ উইংয়ের বাকি সদস্যরা হলেন- সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক আদনান মুন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।