“আমি কন্যা স্বপ্নগড়ি, সাহসে গড়ি দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া খাতুনের সঞ্চালনায়,বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনি আরা, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বনপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা আক্তার, কিশোর কিশোরী ক্লাবের সদস্য শ্রেয়শী কোড়াইয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।