সকল মেনু

বাঘায় কলেজ শিক্ষক স্মরণে আলোচনা-দোয়া

রাজশাহীর বাঘায় সহকারি অধ্যাপক নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সরেরহাট গ্রামে তার বাসভবন প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার পরিবার এ সভা ও দোয়ার আয়োজন করে।

আলোচনা সভায় নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরণে ছিলেন সাদাসিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। অনেকেই জানতেন ইংরেজির একজন পন্ডিত হিসেবে। কাছ থেকে দেখা মানুষগুলোর এমন সত্যকে অস্বীকার করার সুযোগ নেই। যার সাধারন জীবন অনুপ্রাণিত করে ছাত্র থেকে পাড়া গাঁয়ের শ্রেণী পেশার মানুষকে।

নিজ গ্রামের বাড়ি থেকে ৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে আসা যাওয়া করতেন,পেশাগত জীবনের শিক্ষা প্রতিষ্ঠান বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা কলেজে। ডিগ্রী থেকে অনার্সে উন্নতিকরণ কলেজটি বর্তমানে সরকারি করণ করা হয়েছে।

ফেরদৌস আরিফ পিন্টুর সঞ্চালনায় মরহুমের স্নৃতিচারণ করে বক্তব্য রাখেন- অধ্যক্ষ (অরপ্রাপ্ত) আব্দুস সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক নজরুল ইসলাম তোফা, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রয়াত শিক্ষকের বন্ধু সেনা সদস্য (অবঃ) শফিউর রহমান, মরহুমের ছেলে-নাট্যকর,নির্মাতা শিমুল সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ মামুন হোসেন।

উপস্থিত ছিলেন ছিলেন- সহকারি অধ্যাপক আকবর হোসেন,শিক্ষক সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম (স্বপন), প্রভাষক আব্দুল হানিফ মিয়াসহ শিক্ষক, সাংবাদিক সুধিজন।

পারিবার সূত্রে জানা যায়, বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা সরকারি কলেজটি, সরকারিকরণের আগে ১৯৭৮ সালে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন নুরুল ইসলাম। তিনি ২০১২ সালে অবসরগ্রহণ করেন। এরপর ২০২৩ সালের ৫ অক্টোবর শিক্ষক দিবসের দিনে সকাল ৮টা ২০ মিনিটে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top