সকল মেনু

নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে ৬৬৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩ 

নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২১ হাজার ৮শ’ ৭০ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়। বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন।
আটককৃত ৩ জন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সখিদার (৩৪) , নওগাঁ শহরের পার-নওগাঁর মৃত প্রভাত কুমারের ছেলে কাজল কুমার (৪০) ও বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নের্তৃত্বে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সেনাবাহিনীর অভিযানিক দল নওগাঁ জেলা শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮শ’ ৭০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ উপরোক্ত মূল মাদক কারবারি দু’জন ও তাদের সহযোগী একজন শিশু মোট ৩ জনকে আটক করেন। পরবর্তীতে ৬ হাজার ৬শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২১ হাজার ৮শ’ ৭০ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ আটককৃত ৩ জনকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, সেনাবাহিনী ৬ হাজার ৬শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জনকে থানায় হস্তান্তর করেছেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top