সকল মেনু

কিশোরগঞ্জে মনোনয়ন প্রত্যাশী ভিপি ওয়ালীউল্লাহ্ রাব্বানীর সমর্থনে লিফলেট বিতরণ

জাতীয় সংসদের আসন ১৬১ কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ্ রাব্বানীর সমর্থনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও হোসেনপুর উপজেলার ইউনিয়নগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। লিফলেট বিতরণের পাশাপাশি তারা তৃণমূল কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নের সংগ্রামে ভিপি ওয়ালীউল্লাহ্ রাব্বানী একজন তরুণ, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। ছাত্রজীবন থেকেই তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং সব সময় মানুষের পাশে থেকেছেন। ভবিষ্যতেও তিনি জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আরও বলেন, জনগণ আজ পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে। দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই। কিশোরগঞ্জ-১ আসনে ভিপি ওয়ালীউল্লাহ্ রাব্বানীকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা দাবি করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top