রাজশাহীর দুর্গাপুরে মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম (খোকা)।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমান্ডার আনিসুর রহমান।
নজরুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কল্যাণে ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাসুদ হোসেন ও সদস্য আমজাদ হোসেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য সচিব নাজিম উদ্দীন। এ সময় যুগ্ম আহ্বায়ক মোকছেদ আলীসহ উপজেলার সব বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।