রাজশাহীর বাঘার বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাওপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আমজাদ হোসেনের স্ত্রী মোমেনা বেগমের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় নিজগ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমজাদ হোসেন প্রামানিকের দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম বাজুবাঘা গ্রামের মরহুম আবুল হোসেন মিঞার বড় মেয়ে ও জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টাল নিউজের বাঘা প্রতিনিধি আব্দুল হামিদ মিঞার চাচাতো বোন। আমজাদ হোসেনের দুই সহধর্মিনীর একাধিক ছেলে -মেয়ে রয়েছে।
পরিবারের বড় ছেলে কামাল হোসেন জানান,বৃহসপতিবার সকাল সাড়ে ৯টায় নিজ গৃহে ইন্তেকাল করেছেন তার মা মোমেনা বেগম। তিনি ক্যান্সার জনিত রোগে আক্রান্ত ছিলেন। জীবদ্দশায় তিনি অত্যান্ত বিনয়ী ছিলেন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন- রাজনৈতিক ব্যক্তিত্ব বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, মরহুমার চাচা সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,সাবেক কাউন্সিলর মতিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান এছা, সহকারি অধ্যাপক (অবঃ) মাজদার রহমান, বিএনপি নেতা মুখলেছুর রহমান, প্রভাষক আব্দুল হানিফ মিঞাসহ সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, আত্নীয়স্বজন ও এলাকার শ্রেণীপেশার লোকজন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।