নওগাঁর আত্রাইয়ে দিনে দুপুরে ছুরিকাঘাত করে এক সেলসম্যানের কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় ওই সেলসম্যানকে উদ্ধার করেন স্থানীয়রা, আহত ইমন (২৫) বগুড়ার সান্তাহার এলাকার পৌওতা টিকরি গ্রামের মোঃ আব্দুল মান্নানের পুত্র ও ব্রিটিশ অ্যান্ড টোব্যাকো কোম্পানির কর্মরত একজন সেলসম্যান বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত রবিবার ১৪ই সেপ্টেম্বর কোম্পানির কাজে মালামালসহ আত্রাই উপজেলার সাহাগোলা স্টেশন থেকে আনুমানিক বিকেল ৩ টার দিকে ঝিনাতে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা যুবক একটি লাল রঙের টিভিএস 4v গাড়ি থেকে নেমে ইমনের পথ আগলে ধরে।
পরে মালামাল সব ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ইমন তাদেরকে বাধা প্রদান করলে তাদের মধ্যে থেকে একজনের হাতে থাকা ধাঁরালো ছুরি দিয়ে ইমনকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে, এতে ইমনের কয়েক জায়গায় ছুরিকাঘাতে কেটে যায়। পর ইমনের কাছে থাকা নগদ টাকার ব্যাগ ও মালামাল সব নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি ইমন অতি দ্রুত কোম্পানির পরিবেশক ছানা এন্ড ব্রাদার্সকে অবহিত করলে কিছুক্ষণ পরেই আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের তদন্ত অফিসার, আহসানুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি,খুব শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।
সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ মামুন বলেন, দিনের আলোয় এমন সন্ত্রাসী হামলায় বর্তমানে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।