নওগাঁর আত্রাইয়ে মাসুম এয়ার ট্রাভেলস আলেম ও হাজীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসার মাহতামিম,মাদ্রাসার শিক্ষক ও হাজীগণ অংশ গ্রহন করেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসুম এয়ার ট্রাভেলসের উদ্যোগে এবং আব্দুল আলীম হজ গ্রুপের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুজাহিদ খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকার মাসুম এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব হযরত মাওলানা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অব:)আলহাজ্ব এএফএম মনসুর রহমান, নওগাঁ দপ্তরিপাড়া জামিয়া ইসলামীয়া দারুলউলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মো.আব্দুল হালিম,পালশা আশরাফুল উলুম মাদ্রাসার মাহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন আব্দুল আলীম হজ গ্রুপের স্বত্বাধিকারী হাফেজ মো.আব্দুল আলীম। হজের বিভিন্ন বিষয়ে বক্তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় বক্তারা বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত অন্যান্য ইবাদতের চেয়ে ভিন্ন। যথাসময়ে যথা নিয়মে এই ইবাদত আদায় করতে হয়। এজন্য এ ব্যাপারে সতর্ক না থাকলে হজের অনেক বিধান ত্রুটিপূর্ণ থেকে যায়।#
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।