সকল মেনু

বাঘায় আনসার-ভিডিপির ওয়ার্ড দলনেতার উদ্যোগে বৃক্ষরোপন

রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপির আড়ানী পৌরসভার ৯ নম্বর (রুস্তমপুর) ওয়ার্ড দলনেতা রায়হান আলীর উদ্যোগে ফলজ-ভেষজ বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনসহ রাস্তার দু’পাশে বৃক্ষরোপন এবং পথচারির মধ্যে চারা বিতরণ করা হয়।

বিভিন্ন প্রজাতির এক হাজার চারার মধ্যে ছিল- কান্দাল, শিশির, খয়ের , বকুল ফুল, জলপাই ও কাঁঠালসহ পেয়ারা।

উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ রুস্তমপুর উচ্চ বিদ্যালয়, শিক্ষক আব্দুল হান্নান,ওহিদুল ইসলাম, মাসুদ রানা, সমাজসেবক হাবিবুর রহমান টিটু, পল্লী চিকিৎসক আকছেদ আলী, ৭ নম্বর ওয়ার্ড দলনেতা মতিউর রহমান, আনসার ভিডিপি সদস্য মারুফ হোসেন, সাগর, সাব্বির, ফাহিম, শাকিব, জহুরুল, শান্ত প্রমুখ।

চারা পাওয়া পথচারী হাফিজুল ইসলাম এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top