সকল মেনু

দুর্গাপুরে পাল্টা সংবাদ সম্মেলন

রাজশাহীর দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপ অপপ্রচারের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার ৭ (সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয় লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন,“দলকে টিকিয়ে রাখতে নেতাদের ভোগী নয়, ত্যাগী হতে হবে। ব্যক্তিগত আক্রোশ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিভেদ তৈরি হচ্ছে। এতে দলীয় ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

বিদয় অভিযোগ করে বলেন, “কিছু কথিত নেতা আওয়ামী লীগের মদদপুষ্ট হয়ে দলের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপির আন্দোলন ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে তারা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে।”

অন্যদিকে, গত দুইদিন আগে রাজশাহীতে আয়োজিত কিছু নেতার সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে “বিএনপিকে অস্থিতিশীল প্রমাণ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, মাসুম রানা, খোদা বক্স, রেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলেক ও মিলন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জেমস, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান ও আনারুল ইসলাম, যুবদল নেতা সানোয়ার হোসেন টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাবেক সম্পাদক ফারুক মজুমদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সুজন আলীসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী নেতাকর্মীরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top