সকল মেনু

ঈশ্বরদীতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার নওদাপাড়া কোল মাঠে ৪র্থ তম আইলা নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে নওদাপাড়া র্স্পোটস এন্ড ডোনার ক্লাব এর উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। খেলায় শরিফুল ইসলাম তুহিন একাদশ ও মরহুম নান্টু স্মৃতি ফুটবল একাদশ ভাড়ইমারীকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

আরো উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, সাধারন সম্পাদক নাজমুল হাসান মকুল, সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক অনিক খন্দকার, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম লাকী, কৃষকদলের মহিদুল ইসলাম, ছাত্রনেতা মেরিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top